খুলনা মহানগরীতে আজ (সোমবার) থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল ৯টায় নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ‘‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’’ সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতেও আগামী ২০ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে। প্রথম ৮ (আট) কর্মদিবসে নগরীর বিভিন্ন ইপিআই (স্থায়ী ও অস্থায়ী) টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী ৬ (ছয়) কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ড এলাকা ৪টি জোনে বিভক্ত করে ৩’শ ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২’শ ৫৬টি টিকা কেন্দ্রে ৬২জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১’শ ৪৪জন টিকাদান কর্মী ও ২’শ ৬ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত ৮২টি টীম এ কাজে নিয়োজিত থাকবে। ক্যাম্পেইনে ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী ৯৩ হাজার ৭’শ ৮৮জন শিশুকে ১ (এক) ডোজ হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির