খুলনা প্রেসক্লাব নির্বাচন থেকে  স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার

আমি মোঃ রবিউল গাজী উজ্জল। আগামী ৩০ এপ্রিল ২০২৬ খুলনা প্রেসক্লাব নির্বাচনে পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে একজন মনোনীত প্রার্থী ছিলাম।

 

আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমার পক্ষে নির্বাচন থেকে সরে আসা প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই উক্ত নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।

 

আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ বশির হোসেন ও শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের এবং প্রেসক্লাবের উন্নয়নের লক্ষ্যে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাকে নয়, এই দুজনের মধ্যে যাকে যোগ্য মনে হয়, অবশ্যই তাকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করবেন।

 

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আমি আপনাদের সকলের কাছে আবারও ক্ষমাপ্রার্থী। আমি জানি আপনারা সকলেই আমাকে ভালোবাসেন, আর আমিও চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে।

আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। খবরঃ বিজ্ঞপ্তির